272346

ফুটপাতে নবজাতকের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকার ফুটপাত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।এবিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল হক জানান, খবর পেয়ে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ভবনের গেটের বিপরীত পাশের ফুটপাতে সবুজ রংয়ের শপিং ব্যাগ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নবজাতকটির বয়স আনুমানিক একদিন হবে।তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ad

পাঠকের মতামত