চারদিন আটকে রেখে কিশোরীকে দুলাভাইয়ের ধর্ষণ!
ডেস্ক রিপোর্ট।। ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভাল্লুর জেলায় ১৪ বছরের এক কিশোরী চারদিন আটকে রেখে লাগাতার ধর্ষণ করেছে তার দুলাভাই। এমন অভিযোগে তামিলনাড়ুর ২২ বছরের সেই লোককে গ্রেফতার করেছে পুলিশ। তিরুভাল্লুর জেলার পেরিয়াপালায়মের বাসিন্দা অজিত কুমার। ২০ দিন আগে এরুকুভাই গ্রামের একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। তার বোন স্থানীয় একটি স্কুলে ক্লাস সেভেনে পড়ে। গত ২৭ ফেব্রুয়ারি ওই কিশোরী স্কুল থেকে বাড়িতে না-ফেরায় পুলিশে মিসিং ডায়েরি করেন তার বাবা-মা।
পুলিশ জানিয়েছে, অজিত স্কুল থেকে ফেরার সময় শ্যালিকাকে তার মোবাইলের দোকানে নিয়ে যায়। এরপর সেখানেই তাকে ৪ দিন আটকে রেখে বহুবার ধর্ষণ করে। অভিযুক্তকে আটক করার পর প্রথমে সে অপরাধের কথা স্বীকার না-করলেও পরে স্বীকার করেন।




