272532

কোহলির বিরল কীর্তি ৪০তম সেঞ্চুরিতে

স্পোর্টস ডেস্ক।। ক্রিকেট দুনিয়ায় ব্যাট হাতে রাজ করছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তিনি ব্যাট হাতে মাঠে নামেলেই যেন তার ব্যাট হয়ে যায় ‘রান করার অটোমেশিন’! আজ মঙ্গলবার নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরি করেন তিনি। সেঞ্চুরিতে ইতিমধ্যমে পেছেন ফেলে দিয়েছেন ক্রিকেটের রথী-মহারথীদের। সামনে আছেন শুধু কিংবদন্তী শচীন। ওয়ানডেতে আর মাত্র নয়টি সেঞ্চুরি হলেই ধরে ফেলবেন শচীনকে।

আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৬ রানে আউট হন কোহলি। তার ইনিংসটি সাজানো ছিল ১০টি চারের মারে। সেঞ্চুরির এ ম্যাচে অধিনায়ক হিসেবে একটি বিরল কীর্তি গড়েছেন মিস্টার ভিকে। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সবচেয়ে কম ম্যাচ খেলে ৯ হাজার রান করেন কোহলি। এই ৯ হাজার রান করতে কোহলি খেলেছেন ১৫৯ ইনিংস। ওই রান করতে সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংয়ের লেগেছিল ২০৩ ম্যাচ।

আন্তর্জাতিক ক্রিকেটে কোহালি হলেন ষষ্ঠ অধিনায়ক, যিনি ৯ হাজার রান করলেন। কোহালি ও পন্টিং ছাড়া গ্রেম স্মিথ (২২০ ইনিংস), মহেন্দ্র সিংহ ধোনি (২৫৩ ইনিংস), অ্যালান বর্ডার (২৫৭ ইনিংস), স্টিফেন ফ্লেমিংয়ের (২৭২ ইনিংস) এই কৃতিত্ব রয়েছে।

ad

পাঠকের মতামত