272262

প্রধানমন্ত্রীর আ্যাসাইনমেন্ট অফিসার আরিফুজ্জামান নূরনবী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন ভাস্কর ও সাবেক ছাত্রলীগ নেতা মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবী।এ নিয়োগের আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামে কর্মরত ছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।কলেজজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

বর্তমানে নূরনবী বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও কাজ করছেন।ছাত্ররাজনীতির পাশাপাশি একজন ভাস্কর্যশিল্পী হিসেবেও তার পরিচিতি আছে। গাজীপুর ও নরসিংদীর সার্কিট হাউসে তার ডিজাইনে নির্মিত ভাস্কর্য শোভা পাচ্ছে।এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থাপিত ‘বঙ্গবন্ধু (৫২-৭১) টেরাকোটাটিও তার ডিজাইনে নির্মিত। জামালপুরের মাদারগঞ্জের হেমরাবাড়ীতে জন্মগ্রহণ করা এই ভাস্কর শিল্পী শিল্পকর্মের জন্য একাধিক স্বীকৃতিও পেয়েছেন।বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, নারী ও পাখি, ফুল, প্রকৃতি বিষয়ে তার শিল্পকর্ম প্রশংসিত হয়েছে। এসব কাজের পাশাপাশি ছাত্ররাজনীতিতেও তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন।

ad

পাঠকের মতামত