272620

গণতন্ত্র মানেই নির্বাচন নয়: অরুন্ধতী

গণতন্ত্র মানেই নির্বাচন নয় বলে মনে করেন ভারতের প্রখ্যাত লেখক অরুন্ধতী রায়। মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বরে মাইডাস সেন্টারে ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।এসময় লেখক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অরুন্ধতী বলেন, জাতীয়তাবাদের যে প্রচলিত ধারণা আছে। আমি তা ধারণ করিনা। আমি একজন ভ্রাম্যমাণ প্রজাতন্ত্রবাদ।

তিনি বলেন, গণতন্ত্র মানেই নির্বাচন না। গণতন্ত্র রক্ষা করা হয় কিছু মানুষের জন্য। আমি এ গণতন্ত্রের পক্ষে না।অরুন্ধতী বলেন, আমি বাংলাদেশের মানুষের জন্য এসেছি। আমার এখানে পাঠক রয়েছে। তাদের সঙ্গে কথা বলার আগ্রহ ছিল। আমার দুটো সত্ত্বা। লেখক সত্ত্বা এবং কর্মী সত্ত্বা। দুটো সত্বাকেই ধারণ করি আমি।আলোচনার মঞ্চে অরুন্ধতীর সঙ্গে উপস্থিত ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। শুরুতে একটি লিখিত বক্তব্য পড়েন অরুন্ধতী। এরপর শহীদুল আলমের প্রশ্নে উত্তর দেন তিনি। পরে নানা বিষয়ে কথা বলেন অরুন্ধতী।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’-য় যোগ দিতে অরুন্ধতী রায় সোমবার ঢাকায় আসেন। উৎসবের অংশ হিসেবে ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সূত্র: বিডি২৪লাইভ

ad

পাঠকের মতামত