হঠাৎ করেই লিটন ও মাহমুদুল্লাহকে উদ্দ্যেশ্য করে বার্তা পাঠালো কিংস পাঞ্জাব
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দল কিংস ইলেভেন পাঞ্জাব। তবে দলটিতে নিয়মিত কোন উইকেট কিপার-ব্যাটসম্যান নেই। যার প্রভাব গত আসরেও পড়েছে দলের উপর। আগামী আসরে এই সমস্যার সমাধান চায় ফ্রাঞ্চাইজিটি। আর এক্ষেত্রে উঠে এসেছে টাইগার উইকেট কিপার-ব্যাটসম্যান লিটন দাসের নাম। এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যম ‘ক্রিকট্রাকার’ লিখেছে, কিংস ইলেভেন পাঞ্জাবে নিয়মিত কোন উইকেট কিপার-ব্যাটসম্যান নেই। যার প্রভাব গত আসরেও পড়েছে দলের উপর। যার জন্য বিকল্প ভাবতে হচ্ছে এই ফ্রাঞ্চাইজিকে।
তারা আরও বলছে, এমন অবস্থায় এগিয়ে আছে বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার-ব্যাটসম্যান লিটন দাসের কথা। লিটন দাস হয়তো এতটা আগ্রাসী খেলতে পারবে না তবে সে ধারাবাহিক খেলা দেখাতে পারবে। উইকেট কিপার হিসেবেও সে মান সম্মত। শুধু পাঞ্জাবই নয়, তিনটি ফ্র্যাঞ্চাইজি থেকে লিটনের চাহিদার খবর জানা গেছে।
বাংলাদেশ দলের মধ্যমণি ‘সাইলেন্ট কিলার’ মাহমুদউল্লাহর বর্তমানে টি-টোয়েন্টি র্যাকিং ৬। সাইলেন্টলি (নিরবে) প্রতিপক্ষকে ব্যাট-বল হাতে তুলোধুনো করে ছাড়েন তিনি। বর্তমানে বাংলাদেশের জাতীয় দলের পাশাপাশি খেলছেন বিপিএল, পিএসএল ও সিপিএলে। সব জার্সিতে দারুণ ফর্মে আছেন মাহমুদউল্লাহ।
তাই এবার তাঁকে আইপিএলে নেবার জোর দাবি তুলেছেন আকাশ চোপড়া। তিনি মনে করেন মাহমুদউল্লাহর মতো উঁচুমানের খেলোয়াড়ের উচিত আইপিএলে খেলা। তাই বোর্ড কর্তাদের কাছে সুপারিশ করে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “মাহমুদুল্লাহ, আমি তাঁকে খুবই উঁচু মানের প্লেয়ার বলে মনে করি। তাঁর খেলা আমার খুবই পছন্দ। মিডেল অর্ডারে ব্যাট করে, অফ স্পিনটাও ভালো। তাঁর অবশ্যই উচিত আইপিএলের মতো টুর্নামেন্টে খেলা, এটা আমি অনুভব করি। আইপিএলের লোকজনকেও আমি এটা বলেছিলাম।”




