271551

মালয়েশিয়ার সেই নিখোঁজ বিমানে ২৩৯ যাত্রী ছাড়া আর যা ছিল

ডেস্ক রিপোর্ট।। পাঁচ বছর আগে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমএইচ৩৭০ বিমানটি রহস্যজনকভাবে মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়। পরে এর খোঁজে চীন আর মালয়েশিয়া অর্থ বিনিয়োগ করে। তবে এখন পর্যন্ত এর কোনো খোঁজ মেলেনি। দুইবার বিমানটির খোঁজে অনুসন্ধান করে অস্ট্রেলিয়া আর যুক্তরাষ্ট্র। এরপর খোঁজ না পেয়ে উদ্ধার অভিযান দুইবারই পরিত্যাক্ত ঘোষণা করা হয়। ফের সেই নিখোঁজ বিমানটির সন্ধানে নেমেছে মালয়েশিয়া। মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ নিখোঁজ বিমানটি পুনরায় খোঁজার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী।

রোববার দেশটির পরিবহনমন্ত্রী বলেন, আগ্রহী সংস্থাগুলো কার্যকর প্রস্তাবনা বা বিশ্বাসযোগ্য অগ্রগতি নিয়ে এগিয়ে আসলে এটি পুনবিবেচনা করা হবে। ২০১৪ সালের ৮ মার্চ ২৩৯ যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় এমএইচ৩৭০ ফ্লাইটি। পরে এটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়।

এ ঘটনায় পরে মালয়েশিয়া ও চীন দক্ষিণ ভারত সাগরে নিখোঁজ বিমানটির অনুসন্ধানের জন্য অষ্ট্রেলিয়াকে ১৪১ মিলিয়ন ডলারের বিনিময়ে দায়িত্ব দেয়। পরবর্তীতে দুই বছর অনুসন্ধানের পর খোঁজ না মেলায় ২০১৭ সালের জানুয়ারি মাসে এর সমাপ্তি ঘোষণা করা হয়। এর পর গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তিন মাস ধরে নিখোঁজ বিমানের অনুসন্ধান করা হয়। তবে এর কোনো হদিস পাওয়া যায়নি।

বিমানমন্ত্রী অ্যানথনি লক জনান, মালয়েশিয়া নিখোঁজ বিমানের খোজেঁ চুক্তি করতে প্রস্তুত। তবে এর অবস্থান খুঁজে দিতে পারলেই অর্থ প্রদান করা হবে। দেশটির সরকার জানায়, ২০১৮ সালে বিমানটির খোঁজে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি করা হয়েছিল। বিমানটির নিখোঁজ হওয়ার পাঁচ বছর উপলক্ষে কুয়ালালামপুরে আয়োজিত এক সভায় বিমানমন্ত্রী বলেন, আমরা নতুন প্রস্তাবের জন্য আলোচনা করতে প্রস্তুত। লক জানান, গত বছরের চেয়ে আরও উন্নত প্রযুক্তি নিয়ে এর প্রস্তাবনা রাখা হয়েছে।

ধ্বংসাবশাষে কি পাওয়া গিয়েছিল? : একটি বিমানের ৩০ টি টুকরা ধ্বাংসাবশেষ উদ্ধার করা হয়, যেটি বিশ্বাস করা হয় নিখোঁজ এমএইচ৩৭০ বিমানের। রোববার প্রথমবারের মতো জনগণের প্রদর্শনের জন্য নিখোঁজ বিমানের দুই টুকরা ধ্বংসাবশেষ রাখা হয়। এর অংশগুলো বর্তমানে মালয়েশিয়া সরকারের জিম্মায় রয়েছে। এতে বিমানের পাখার ধ্বংসাবশেষ রয়েছে যা সর্বশেষ তানজানিয়ায় ১৪ ফিট গভীর থেকে উদ্ধার করা হয়েছে।

ad

পাঠকের মতামত