প্রথম ডিপিএল টি-টোয়েন্টির ফাইনালে লড়ছে শেখ জামাল-দোলেশ্বর দেখাটি দেখুন (সরাসরি)
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারই প্রথম টি-টুয়েন্টি ফরম্যাট চালু হয়েছে। জমজমাট প্রথম আসরের ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।ইতিমধ্যে ফাইনালের টস সম্পন্ন হয়েছে। টস জয়ী দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান।
নবাগত ডিপিএল টি-টুয়েন্টির সেমিফাইনালে শেখ জামালের অলরাউন্ডার জিয়াউর রহমানের ব্যাটিং নৈপুণ্যে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল দলটি।অপরপক্ষে, অধিনায়ক ফরহাদ রেজার অলরাউন্ডিং পারফর্মেন্সে শক্তিশালী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বর।শেখ জামাল ধানমণ্ডি ক্লাব : নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, ফারদিন হাসান অনি, সালাউদ্দিন শাকিল, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মোহাম্মদ হাসানুজ্জামান, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব : মোহাম্মদ আরাফাত, সাইফ হাসান, মোহাম্মদ সৈকত আলি, মোহাম্মদ মাহমুদুল হাসান লিমন, এনামুল হক জুনিয়র, আরাফাত সানি জুনিয়র, ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানি, মানিক খান, আসলাম হোসেন। ম্যাচটি সরাসরি দেখুন……….
https://www.youtube.com/watch?v=Wk-Gq-jskPc




