খেলার আগে মাঠেই একত্রে ‘নামাজ আদায়’ করলেন দুই দলের খেলোয়াড়েরা!
স্পোর্টস ডেস্ক : খেলাটা ফুটবল কিংবা ক্রিকেট হোক, খেলার মাঠে নামাজ পড়া প্রায়ই দেখা যায়। এবার সবার সামনে এলো আবারো সেই রকম একটি দৃশ্য। ম্যাচ শুরুর আগে দুই দলের সব খেলোয়াড়েরা একসাথে নামাজ আদায় করলেন।

ঘটনাটি ঘটেছে দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে। স্থানীয় লিগের ফাইনাল ম্যাচের আগে দুই দলের সকল খেলোয়াড়রা মাঠেই নাজাম আদায় করেন।

এদিকে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। সবাই তাদেরকে বাহবা দিতে থাকে। হাজার হাজার লাইক, শেয়ার ও কমেন্টে ফুটবলারকে অভিবাদন জানান সবাই।
জুমবাংলানিউজ/এসওআর




