271499

এরদোয়ানের ভারতকে পরামর্শ

ডেস্ক রিপোর্ট।। পাকিস্তানে আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার বিষয়টি ইতিবাচক উল্লেখ করে একই রকম মানসিকতা দেখাতে ভারতের প্রতি পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পাক-ভারত চলমান যুদ্ধাবস্থায় কারোই লাভ হবে না উল্লেখ তিনি বলেছেন, আটক ভারতীয় পাইলটকে মুক্তি দিয়ে পাকিস্তান যে ইতিবাচক মানসিকতা দেখিয়েছে তাকে অবশ্যই অভিনন্দন জানাতে হবে। আমরা আশা করি যে ভারতের বন্ধুরা একইভাবে ইতিবাচক পদক্ষেপ ও উদার মানসিকতা দেখাবে।

আগামী ৩১ মার্চ আসন্ন স্থানীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় ট্রাবজন শহরে একটি গণ সমাবেশে তিনি এ কথা বলেন। এরদোয়ান বলেন, আমরা আশা করব আমাদের ভারতীয় বন্ধুরাও একই রকম আন্তরিক প্রতিক্রিয়া দেখাবে। চলমান উত্তেজনা নিরসনে তুরস্ক সবধরনের সহায়তা করবে জানিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, পাক-ভারত চলমান উত্তেজনা নিরসনে যা কিছু দরকার তা করতে প্রস্তুত রয়েছে তুরস্ক।

তিনি বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে সংকট সমাধানে আমাদের যা করতে হবে তা নিশ্চিত করব এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ সূত্র: আনাদলু এজেন্সি।

ad

পাঠকের মতামত