271738

রাতে ডাকাতি, দিনে চাকরি করতো তারা

অতিরিক্ত উপার্জনের আশায় রাতে ডাকাতি, দিনের বেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতো। ডাকাত দলের এমন ৯ সদস্যকে রাজধানীর দিয়াবাড়ি থেকে আটক করেন র‌্যাব-১।আটককৃতরা হলেন- আসলাম আলম স্বাধীন, আশরাফুল ইসলাম, শামীম ইসলাম, নাজমুল হাসান, নিজাম উদ্দিন, মিজানুর রহমান, শিমুল ইসলাম, মামুন এবং তাইমুল ইসলাম।সোমবার দুপুরে রাজধানী কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক সারোয়ার বিন কাশেম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এই ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। দলটির মূলহোতা স্বাধীন ২০১৮ সালের জুন মাসে ইয়াবাসহ আটক হয়। ৪৭ দিন কারাভোগ শেষে আবার পুনরায় ইয়াবা ব্যবসা শুরু করে। তবে পাশাপাশি এই ডাকাত দলের নেতৃত্ব দেয়।’ডাকাতির প্রক্রিয়া সর্ম্পকে র‍্যাব জানায়, মূলত গাড়ির সামনের গ্লাসে ডিম ছুড়ে মেরে ঝাপসা করে দিতেন তারা। পরে চালক পরিষ্কার করার জন্য গাড়ি থেকে নামলে তারা চারদিক থেকে ঘিরে ধরতেন। এক পর্যায়ে চালকসহ অন্যদের আঘাত করে যা আছে তা নিয়ে নিতেন।

এর আগে রোববার রাতে তুরাগ থানার দিয়াবড়িতে সামনে অভিযান চালিয়ে এই ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, ২ চাপাতি, ১৭ টি সিম কার্ড, ১০ টি মোবাইল ও নগদ ২ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।

ad

পাঠকের মতামত