272114

এই প্রথম প্রকাশ্যে এল ঋতুপর্ণা আর শাশ্বতর ‘মেয়ে’!

তিনি আসছেন না! ‘পার্সেল’ এর টিম অপেক্ষায়… “সবে তো আলতো হাওয়া দিলো। উনি তো ঝড় নিয়ে আসবেন… রাত ১১টার আগে হবে না” খোলা আড্ডার মেজাজে শাশ্বত চট্টোপাধ্যায়। আর তাঁর পাশেই পরিচালক ইন্দ্রাশীষ আচার্য। অবশেষে তিনি এলেন। কালো স্কিন হাগিং গাউনে। উদ্ধত যৌবন। মোহিনীমায়া!আসলে ঋতুপর্ণাকে কে পার্সেল পাঠিয়েছিল? মুখে কুলুপ এঁটেছেন পরিচালক ইন্দ্রাশীষ। তবে শাশ্বতর মন খোলা।শাশ্বত কেমন বর? আরে বলে দাও না সত্যি। সঞ্জয় তো সিঙ্গাপুরে।’ “শাশ্বত ভীষণ কমিটেড বর” উচ্ছ্বসিত ঋতুপর্ণা। এই আড্ডায় শাশ্বত আর ঋতুপর্ণার সঙ্গে দেখা গেল একটি ফুটফুটে ধীর বাচ্চা মেয়েকে।

টিম ‘পার্সেল’। “আমাদের দু’জনের মেয়ে। এই প্রথম মিডিয়ার সামনে প্রকাশ করছি আমরা। আগেকার দিনে যেমন হত না, ভেলায় ভেসে সন্তান আসত। আমরা ওকে পার্সেলে পেয়েছি” স্বভাবচিত হাস্যরস সঞ্চার করলেন শাশ্বত। পাশে ঋতুপর্ণা যোগ দিলেন, “সাজু এ ছবিতে আমাদের মেয়ে। দারুণ ভায়োলিন বাজায়। এ ছবিতে খুব সুন্দর একটা মিউজিক্যাল এক্সট্যাসির ব্যবহার থাকছে।” পাশ থেকে বলে উঠলেন শাশ্বত, “জয় সরকার অসাধারণ কাজ করেছে, ওকে আজ মিস করছি।”

‘নগরকীর্তন’ থেকে ‘আহারে’; সদ্য মুক্তি পাওয়া বাংলা ছবি, বাংলা নাটক, গান নিয়ে শুরু হলো জমাটি আড্ডা। ঋতুপর্ণা অন্য দিকে শাশ্বতকে নিয়ে বসলেন কাজের কথায়। “এই হল ঋতু। পরের কাজের প্ল্যান করছে। শান্তি নেই। শুধু কাজ” চোখ বড় বড় করে বললেন শাশ্বত। কিন্তু কে কাকে কেন পার্সেল পাঠাল? আমরা রইলাম অপেক্ষায়।

ad

পাঠকের মতামত