272035

আরেকটি পাক ড্রোন ভূপাতিত করার দাবি ভারতের!

সীমান্তের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের রাজস্থানের বিকানে ঢুকে পড়ায় পাক ড্রোন ভূপাতিত করার দাবি করছে দেশটি।সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ড্রোনটি বিকানেরের নাল সেক্টরে ঢুকে পড়ে বলে দাবি সংবাদ সংস্থা এএনআইয়ের।ভারতীয় বিমানবাহিনীর রাডারে ধরা পড়ে ড্রোনটির অবস্থান। পরে সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে স্বল্প পাল্লার ডার্বি ক্ষেপণাস্ত্র ছুড়ে ড্রোনটি ধ্বংস করে দেয়া হয়।

ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়, ড্রোনটির ধ্বংসাবশেষ পাকিস্তানের দিকে পড়ে। এদিকে সকাল সাড়ে ১১টা নাগাদ ঘরসানা সীমান্তের কাছে শ্রীগঙ্গানগরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। তবে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।এর আগে গুজরাটের কচ্ছের এলাকায় একটি পাক ড্রোন ধ্বংস দাবি করেছে ভারত।

ad

পাঠকের মতামত