271400

স্ত্রীকে মাথায় তুলে আছাড় দিলো স্বামী, তিনদিনেও জ্ঞান না ফেরায় উদ্বিগ্ন স্বজনেরা

নিউজ ডেস্ক।। ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচরে এক নারীকে মাথার ওপর তুলে আছাড় দেন তার স্বামী। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ফাহিমা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি ফাহিমার। বাংলা নিউজ

স্বজনরা জানান, কথা মতো জমি লিখে না দেয়ায় স্বামী শেখ পান্নু এ ঘটনা ঘটান। তিনি এখন পলাতক আছেন। চিকিৎসকেরা জানান, জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলা যাবে না। ফাহিমার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

ফাহিমার ভাই আমির তালুকদার জানান, তার বোন প্রায় ২২ বছর ধরে পান্নুর সঙ্গে সংসার করছেন। পান্নু প্রায় ২০ বছর ধরে সৌদি আরবে ছিলেন। তিনি ২০১৫ সালের শেষের দিকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। তারপর থেকেই ফাহিমার ওপর শুরু হয় নির্যাতন। প্রায়ই টাকা চেয়ে বোনকে বাড়ি পাঠিয়ে দিতেন। বেশ কয়েকবার টাকা দিয়ে ফাহিমাকে স্বামীর বাড়ি পাঠানোও হয়। ‘এখন তার দাবি, আমার বোনের নামে থাকা জমি তাকে লিখে দিতে হবে,’ বলেন আমির।

ভাষানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছমির ব্যাপারী বলেন, কয়েকবার তাদের বাড়িতে গিয়ে শালিস মীমাংসা করে দিয়েছি। পান্নু দ্বিতীয় বিয়ে করায় ফাহিমার ওপর নির্যাতন মাত্রাতিরিক্ত বেড়েছে। পান্নু তার স্ত্রী ফাহিমার নামে কিছু জমি ক্রয় করেছে। যা ফাহিমাকে স্বামীর নামে লিখে দিতেই এ নির্যাতন।

ad

পাঠকের মতামত