271467

নেম্বে টাউনে বিস্ফোরণে কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, নিহত ৫০

ডেস্ক রিপোর্ট।। ফের বিস্ফোরণ৷ নাইজেরিয়ার নেম্বে টাউনে তেলের পাইপলাইন বিস্ফোরণে প্রাণ যায় ৫০ জনের৷ স্থানীয় সময় অনুসারে, শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে নাইজেরিয়ায়৷ স্পুৎনিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নাইজেরিয়ার এনার্জি ফার্মে এই বিস্ফোরণে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা৷ এই পাইপলাইন দিয়ে ক্রুড তেল পরিবহণ করা হত৷ সমগ্র এলাকাতে তেল ছড়িয়ে ছিটিয়ে যায়৷

দুর্ঘটনায় অনেকে আহত হয়৷ তাদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়৷ মৃতের সংখ্যা ৫০ হলেও, তা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এদিকে, গত বৃহস্পতিবার সোমালিয়ার রাজধানীতে একটি হোটেলের কাছে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে৷ এই বিস্ফোরণে ৫ জনের প্রাণ গিয়েছে৷ জানা গিয়েছে, এর ঘটনার পিছনে হাত রয়েছে আল-শাবাব গোষ্ঠীর৷

জানা গিয়েছে, আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের ডিরেক্টর আবদুকাদির আবদিরহমান বলেন, আমাদের দল ৫ দেহ উদ্ধার করেছে, ২৫ আহত৷ এখনও উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে তারা৷ কিন্তু এই মোগাদিশুকে প্রায়ই নিশানা করে এই শাবাবের সদস্যরা৷ গাড়ি বোমা বিস্ফোরণ এবং সেই সঙ্গে গুলিও চালানো হয়৷ পুলিশ আধিকারিক মহম্মদ ফারাহ জানান, মকা এল-মুকারামা রোডের কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণ হয়৷ সেই সঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানায়, বিস্ফোরণের পরেই গুলি চলে, কিন্তু কে সেই গুলি চালায় তা জানা যায়নি৷

ad

পাঠকের মতামত