১২ বয়সীর ধর্ষণে অন্তঃসত্ত্বা ১০ বছর বয়সী!
ডেস্ক রিপোর্ট।। বয়স ১০, তাতেই অন্তঃসত্ত্বা। আরও অবাক হবেন, ধর্ষকের বয়স মাত্র ১২ বছর, জানিয়েছে খোদ পুলিশ। ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় এই ঘটনা ঘটেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার পুলিশ দাবি করেছে, পালঘরের একটি গ্রামে ওই বালক মেয়েটিকে বেশ কয়েক মাস ধরে ধর্ষণ করে আসছে। অন্তঃসত্ত্বা বিষয়টি টের পেয়ে ওই ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়েটির মা-বাবা।
পুলিশ জানিয়েছে, ছেলে ও মেয়েটি পরস্পরের প্রতিবেশী এবং সংখ্যালঘু। গত চার মাস ধরে ছেলেটি তাকে ধর্ষণ করে আসছে। এরই মধ্যে কয়েকদিন আগে মেয়েটি তার তলপেট প্রচণ্ড ব্যথার কথা জানায়। এরপর মা-বাবা চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যান।
তখনই চিকিৎসক মেয়েটির অন্তঃসত্ত্বার খবর দেন। মা-বাবাকে মেয়েটি ঘটনার বিষয়ে সব জানায়। এরপরই তারা ছেলেটির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ছেলেটিকে আটক করা হয়নি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।




