271388

নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে স্বামীকে খুন, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় উদ্ধার অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম আমিনুল ইসলাম কালু (৩২)। জানা গেছে, পরকীয়ার জেরে স্ত্রীর প্রেমিক ও বন্ধুদের হাতে খুন হন তিনি। এ ঘটনায় কালুর স্ত্রী রিক্তা ও তার পরকীয়া প্রেমিক রেজাউলসহ ৬ জনকে আজ রোববার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে কাফুরদী এলাকা থেকে কালুর মরদেহ উদ্ধার করেছিল সোনারগাঁ থানা পুলিশ। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগরের মৃত আজমত আলীর ছেলে।

এ ঘটনায় পুলিশের কাছ থেকে জানা গেছে, এনায়েতনগরে নিজেদের বাড়িতে মেস ভাড়া দিয়েছিলেন কালু। মেসে থাকা ব্যাচেলদের খাবারও দিতেন তিনি। সকাল, দুপুর ও রাতের খাবারের জন্য মিল নিতে যেতেন কালুর স্ত্রী রিক্তা। এ সুবাদে মেসে থাকা রেজাউল করিম পলাশ নামে এক ভাড়াটিয়ার সঙ্গে মন দেওয়া নেওয়া শুরু হয় তার।

এই সম্পর্কের জের ধরে রিক্তা নিজের ঘরে পলাশের সঙ্গে কয়েকবার দৈহিক মিলনে জড়ান। একদিন দুপুরে তাদের মিলনের সময় কালু নিজের ঘরে ঢুকে এই অবস্থা দেখতে পান। এ সময় রিক্তা তার স্বামীর সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে পলাশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান কালু। এরই জের ধরে গত শুক্রবার রাতে পলাশ ও তার বন্ধুরা কালুকে অপহরণ করে নিয়ে গলা কেটে হত্যা করে। পরে তার লাশ সোনারগাঁ উপজেলার ব্রহ্মপুত্র নদের পাশে কাফুরদী এলাকায় ফেলে দেয় তারা।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপেক্ষিতে কালুর লাশ সনাক্ত করেন কালুর ভাই সামছুল হক। এর পর তিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে এনায়েতনগরে অভিযান চালায় পুলিশ। রোববার ভোরের দিকে রিক্তা ও তার পরকীয়া প্রেমিক রেজাউলসহ ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সোনারগাঁ থানার পরিদর্শক (অপারেশন) আলমগীর হোসেন জানান, হত্যাকাণ্ডেরর ঘটনায় তদন্ত চলছে। নিহতের স্ত্রী রিক্তা ও তার পরকীয়া প্রেমিকসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।

ad

পাঠকের মতামত