271191

ব্যবসায়ে নাম লেখালেন আসিফ আকবরে ছেলে

বিনোদন ডেস্ক: ব্যবসায়ে নাম লেখালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র। তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম ‘ফেদারমেন ডিজিটাল’। সারা বিশ্বে থাকা বাংলা ভাষাভাষীদের মাঝে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়াই এই ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্দেশ্য। শুরুতে বাবা আসিফ আকবরের গানগুলো নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার রুদ্র। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শিল্পীদের গানগুলো নিয়ে কাজ করবে ‘ফেদারমেন ডিজিটাল’।

প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য শিল্পী, সুরকার এবং গীতিকারদের প্রাপ্য রয়্যালিটি নিশ্চিত করা। সেজন্য ফেসবুক, ইউটিউব, ভিবো, ডেইলি মোশনসহ আর্ন্তজাতিক সব পোর্টালের সাথে যুক্ত হয়ে কাজ করবে ‘ফেদারমেন ডিজিটাল’। মোবাইল অপারেটরের মাধ্যমেও সেবা দেবে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে শাফায়াত আসিফ রুদ্র বলেন, ‘এটি একটি ওপেন প্ল্যাটফর্ম। আমরা বাংলা সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই।

বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যত প্রজন্মের কাছে এই প্লাটফর্মটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করেন রুদ্র। ফেদারমেন ডিজিটালের জন্য শুভ কামনা জানিয়ে শিল্পী আসিফ আকবর বলেন, ‘আমার ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্রর ব্যবসায়িক পথচলা শুরু হয়েছে এটা সুখের সংবাদ।

তিনি বলেন, রুদ্রর পরিকল্পনা বিষয়ে আমি জেনেছি। আমার খুব ভালো লাগছে যে, এই পরিকল্পনা সফল হলে দেশে আর কোনো শিল্পীকে অভাবে কষ্ট করতে হবে না। কোনো সুরকার এবং গীতিকারকেও না। অসুস্থ হলে তহবিল করে সাহায্য প্রার্থনাও করতে হবে না। ইতিমধ্যে ‘ফেদারমেন ডিজিটাল’ এর ইউটিউব চ্যানেল থেকে ‘মিথ্যে কথার গান’ শিরোনামের গানটি অবমুক্ত হয়েছে বলে জানান আসিফ আকবর।

ad

পাঠকের মতামত