জর্ডানের বাদশা ইমরান খানের প্রশংসা করে যা বললেন
ডেস্ক রিপোর্ট।। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ‘রাষ্ট্রনায়কোচিত’ উদ্যোগের প্রশংসা করেছেন জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ। শুক্রবার তিনি ফোন করে ইমরান খানকে সাধুবাদ জানান। এ সময় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ সময়ে তিনি সঙ্কট সমাধানে জর্ডানের মধ্যস্থতার প্রস্তাব দেন। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।
এতে আরো বলা হয়, জর্ডানের বাদশা আবদুল্লাহকে শান্তি রক্ষার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানিয়েছেন ইমরান খান। এ সময়ে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সঙ্কটের মূল সমস্যা রয়ে গেছে কাশ্মির- এ বিষয়টি অবহিত করেছেন। বলেছেন, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী এ সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। দারিদ্র্য হ্রাস ও সামাজিক কল্যাণমুলক কর্মসূটির মধ্য দিয়ে তিনি পাকিস্তানের জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করছেন। ফোন করার জন্য জর্ডানের বাদশাকে ধন্যবাদ জানান ইমরান খান।।




