ছেলে সন্তানের মা হয়ে দুশ্চিন্তায় শ্রাবন্তী
বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী এখন ব্যস্ত তার ছেলেকে নিয়ে ৷ শুধু তার একটাই চিন্তা ছিল যে ছেলে তার মতো যেন না হয় ৷ সেই ভয় তাকে যেন কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল ৷ তবে শেষে ছেলের কী হলো যার জন্য কান্নায় ভাসলেন অভিনেত্রী? উত্তর পেতে কিছুটা অপেক্ষা করতে হবে ৷
উত্তর মিলবে শ্রাবন্তীর নতুন ছবি গুগুলিতে ৷ অভিমুন্য মুখোপাধ্যায়ের নতুন ছবিতে অভিনয় করেছেন সোহম ও শ্রাবন্তী ৷ ছবিতে দুজনের চরিত্রেরই কথা বলার মধ্য জড়তা রয়েছে, চলতি ভাষায় যাকে তোতলা বলা হয় ৷ এই অসহায়তাই দু’জনকে দু’জনার কাছে টানে ৷ তাদের বিয়ে হয় ৷ কথার আড়ষ্ঠতার জন্য সমাজে তারা হাসির খোরাক হলেও, তাদের সন্তানের যেন সে সমস্যা না থাকে, সেটাই এই দম্পতির মূল চিন্তা হয়ে দাঁড়ায় ৷ তাদের সন্তানের নামই গুগলি ৷ কী হয় গুগলির ভবিষ্যৎ ৷ তারই অপেক্ষা ২৯শে মার্চ ছবি মুক্তি পর্যন্ত ৷ শ্রাবন্তী-সোহম ছাড়াও এই ছবিতে রয়েছেন কাঞ্চন মল্লিক, অরিত্র দত্ত সাহা, অভিজিত গুহ প্রমুখ ৷




