271163

আবারও জেমসের গান গেয়ে ‘সারেগামাপা’র মঞ্চ মাতালেন নোবেল

বিনোদন প্রতিবেদক : ওপার বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’-তে গান গেয়ে তাক লাগিয়ে দিচ্ছেন বাংলাদেশের ছেলে মাইনুল আহসান নোবেল। প্রতিটি এপিসোডে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে স্বপ্ন জয়ের পথে এগিয়ে যাচ্ছেন তিনি । ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলায় প্রচারিত এই অনুষ্ঠানে নোবেল আবারও গাইলেন ‘তারায় তারায়’ গানটি।

নোবেলের কণ্ঠে জেমসের এই গানটি শুনেই মুগ্ধ হয়েছেন এই প্রতিযোগিতার বিচারকরা। গানটি গাওয়ার পর সারেগামাপার মঞ্চের পরিবেশ বদলে যায়। বিচারকদের কাছ থেকে নোবেল পেয়েছেন অসাধারণ সব মন্তব্য। বিচারকরা নোবেলকে এমন গান গাওয়ার জন্য ধন্যবাদও জানান।

বিচারকের আসনে বসা শ্রীকান্ত আচার্য, মোনালি ঠাকুর ও শান্তুনু মৈত্রকেও দেখা যায় মাথা দুলিয়ে গানটি উপভোগ করতে। গান শেষে তারা নোবেলের গায়কীর প্রশংসাও করেন। শান্তুনু মৈত্র উঠে গিয়ে নোবেলকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেন। মোনালী ঠাকুর নোবেলের গানে মুগ্ধ হয়ে তাকে চকলেট উপহার দেন।

উল্লেখ্য, এর আগে কিশোর কুমারের গানে মাতিয়েছেন নোবেল। শুধু মঞ্চেই নয়, সারেগামাপাতে নোবেলের গাওয়া এই গানটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এর আগে তার গাওয়া জেমসের কালজয়ী ‘বাবা’ ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়ে।

https://www.facebook.com/371554370274827/videos/793282287692699/

ad

পাঠকের মতামত