270539

৫টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

একাদশ জাতীয় সংসদের ১ম অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত ৫ (পাঁচ) টি বিলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ।আজ শনিবার (২ মার্চ) সংসদ সচিবালয় সূত্র এসব তথ্য জানিয়েছে। বিলগুলোর মধ্যে রয়েছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, ২০১৯; বাংলাদেশ ইপিজেড শ্রম বিল, ২০১৯; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বিল, ২০১৯; Chittagong Hill Tracts (Land Acquisition) Regulation (Amendment) Bill, 2019; Representation of the People (Amendment) Bill, 2019 । উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম এই ৫টি বিলে রাষ্ট্রপতি সম্মতি দিলেন।

ad

পাঠকের মতামত