270708

২১ লক্ষ কোটি টাকার বাড়ি, ৩৬০ কোটির জাহাজ! সৌদি যুবরাজের যত সম্পদ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মোহম্মদ বিন সলমান কয়েকদিন আগেই ভারত থেকে ঘুরে গেলেন। নরেন্দ্র মোদিকে প্রটোকল ভেঙে বুকে জড়িয়ে আলিঙ্গন করে গেলেন। কিন্তু যুবরাজের ঘরে যা ধন-সম্পদ আছে তা দেখলে মাথা খারাপ হয়ে যাবে।

সৌদি যুবরাজের বন্ধুত্ব ও সম্পদের জন্য সারা দুনিয়ায় খ্যাত। যুবরাজের বাবা সৌদির গদি দখলের পর নিজের ভাইপোকে সরিয়ে তাঁর ছেলে মোহম্মদ বিন সলমানকে রাজকুমার ঘোষণা করেন। ৩৬০ কোটি টাকা দিয়ে এই যুবরাজ একটি জাহাজ কেনেন। তিনি এই জাহাজটি রুশের এক বিজনেস ম্যানের থেকে কেনেন।

২১ লক্ষ কোটি টাকা দিয়ে কেনা তাঁর সখের বাড়িটির জন্য তাঁকে সবাই চেনে! ২০১৫ সালে তিনি ৫৭ একর জমির উপর এই বাড়িটি কেনেন। এই বাড়িটি দুনিয়ার সব থেকে দামী বাড়ির একটি। এই বাড়িতে যুবরাজ সালমান তাঁর ছুটি কাটাতে যান।

এছাড়াও তাঁর টাকা আর সোনা-দানার কোনও হিসেব নেই। তিনি চাইলে যা ইচ্ছে কিনে নিতে পারেন। এই কারণেও তাঁর গোটা দুনিয়ায় খ্যাতি। সূত্র : নিউজ১৮ বাংলা

ad

পাঠকের মতামত