স্ত্রী-সন্তানকে নিয়ে থাইল্যান্ডের ক্রাবিতে সাকিবের অবসর
স্পোর্টস ডেস্ক : গেলো ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততা শেষ হয়েছে। এক মাসের বেশি সময় ধরে চলা বিপিএলের ব্যস্ততা শেষে খানিকটা অবসর পেয়েছেন সাকিব আল হাসান। ক্রিকেটের বাইরের এই সময়টুকু পরিবারের সঙ্গে কাটাচ্ছেন এই অলরাউন্ডার। অবসর পেয়েই স্ত্রী-সন্তান নিয়ে থাইল্যান্ডে ছুটে গেছেন সাকিব।থাইল্যান্ডের ক্রাবিতে স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনা হাসান অউব্রিকে নিয়ে বেশ দারুণ সময় কাটছে সাকিবের। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এমনটাই জানিয়েছেন সাকিব-পত্নী।
২ মার্চ, শনিবার দুপুরে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন শিশির। সেই ছবিতে দেখা যায়, ক্রাবির সেন্টারা গ্রান্ড বিচ রিসোর্টের বারান্দা থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন সাকিব। ছবির ক্যাপশনে সাকিব-পত্নী লিখেন, ক্রাবিতে ছুটির দিন।
https://www.facebook.com/sakib.ummeyalhasan/posts/1203598069809384
উল্লেখ্য, আঙ্গুলের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ছিটকে পড়েন জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার। শুরুতে জানানো হয়েছিল, ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেও টেস্ট সিরিজে সাকিবকে দলে পাওয়া যাবে। কিন্তু কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলাছেন তিনি।




