ঠাকুরগাঁওয়ে দৃষ্টি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক দৃষ্টি প্রতিবন্ধী তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক রবিউল ইসলামের (২০) বিরুদ্ধে।এ ঘটনায় ওই তরুণীর ভাই বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে বালিয়াডাঙ্গী থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন। শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক। রবিউল বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের করিয়া কলন্দা গ্রামের মৃত দবিরুল ইসলামের ছেলে।
ওসি মোসাব্বেরুল হক বলেন, দৃষ্টি প্রতিবন্ধী তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে এক প্রতিবেশীর বাড়ীতে নিয়ে গিয়ে গত রোববার ধর্ষণ করে রবিউল। পরে তরুণীর রক্তক্ষরণ শুরু হলে স্থানীয় চিকিৎসককে দিয়ে চিকিৎসা করে ওই প্রতিবেশী। বিষয়টি জানার পর বৃহস্পতিবার বিকালে ওই তরুণীর পরিবার থানায় আসেন। ওসি আরো জানান, পুলিশ ধর্ষক এবং ধর্ষণে সহযোগিতা যারা করেছেন সকলকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।




