270820

১২ ঘণ্টার মধ্যে মুম্বাই বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি!

শুরুটা হয়েছিল পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে। এরপর একে অপরকে হামলার মধ্য দিয়ে ভারত-পাক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে৷ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমশ উত্তেজনা বাড়ছে।এর মধ্যেই মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বোমা হামলার হুমকি আসার পরপরই বিমানবন্দরের দুই নাম্বার টার্মিনাল খালি করা হয়।গতকাল শনিবার (০১ মার্চ) স্থানীয় সময় সকাল ১১টার দিকে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এনডিটিভি জানিয়েছে, এরপরই বিমানবন্দরের ওই টার্মিনাল প্রাঙ্গণে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর কয়েকটি টিম। সকাল ১১টা নাগাদ আসা একটি ফোনকলে হুমকি দিয়ে বলা হয়, পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক টার্মিনালে একটি বোমা বিস্ফোরিত হবে। এরপরই বিভিন্ন এয়ারলাইন্সের দপ্তর, আগমন ও প্রাক-বহির্গমন এলাকাগুলো খালি করে ফেলা হয়।

এরপর বোমা হুমকি অ্যাসেসমেন্ট কমিটি পূর্ব সতর্কতা হিসেবে দুই নাম্বার টার্মিনালের বহির্গমন, প্রি-সিকিউরিটি হোল্ড এলাকা ও ‘মিটারস এন্ড গ্রিটার্স’ এলাকাও খালি করে ফেলার সিদ্ধান্ত নেয়।যদিও ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রানওয়ে রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের জন্য মুম্বাই বিমানবন্দরের কর্মকাণ্ড আংশিক বন্ধ আছে। রক্ষণাবেক্ষণ ও ও মেরামত কার্যক্রম আগামী ৩০ মার্চ পর্যন্ত চলার কথা আছে।

ad

পাঠকের মতামত