শাকিবের ‘পাসওয়ার্ডে’ আমিতের এন্ট্রি
বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের বেশ জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। দীর্ঘ দিনের বর্ণাঢ্য ক্যারিয়ারে নায়ক থেকে শুরু করে খলনায়ক সব চরিত্রেই অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তবে নতুন খবর হলো এই যে আবারো ইতিবাচক চরিত্র নিয়ে নতুন চলচ্চিত্রে আসছেন তিনি।শাকিব খান প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। গত শুক্রবার ছবিটি মহরতের মাধ্যমে যাত্রা শুরু করে। তবে ছবিটির মহরতে উপস্থিত ছিলেন না ছবির নায়ক ও প্রযোজক শাকিব খান।
ছবিটি পরিচালনা করছেন মাস্টার মেকার মালেক আফসারী। ছবিটিতে এবার ইতিবাচক চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন অভিনেতা অমিত হাসান। ছবিটিতে তিনি অতিথি শিল্পী হিসেবে অভিনয় করবেন বলে জানা গেছে।ইতিবাচক চরিত্রে অভনয় করা প্রসঙ্গে আমিত হাসান বাংলাদেশ জার্নালকে বলেন,‘অনেকতো নেতিবাচক চরিত্রে অভিনয় করছি এবার না হয় ভালো মানুষ হয়েই দর্শকের সামনে আসি।’অতিথি শিল্পী কেন জানতে চাইলে তিনি বলেন,‘শাকিব আমার খুব ভালোবাসার ছোট ভাই। আর এটি তার দ্বিতীয় প্রযোজিত চলচ্চিত্র। শাকিবের অনুরোধেই অতিথি শিল্পী হিসেবে কাজ করছি। বলা যায় ভালোবাসার জায়গা থেকেই এই ছবিতে কাজ করা।’
ছবিতে তার সাথে প্রযোজনায় আরো আছেন ইকবাল। ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন বুবলী। পাশাপাশি থাকছেন আরো এক নায়িকা। তবে কে সেই নায়িকা তা এখনো ঠিক হয়নি বলে জানা গেছে।শাকিব-বুবলী ছাড়াও আরো অভিনয় করছেন সাংবাদিক সাবান মাহমুদ, ইমন, ডন, কমল পাটেকার সহ আরো অনেকে। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে একটানা কাজ হবে ছবির বলে জানা গেছে।উল্লেখ, শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খান ফিল্মসের প্রথম ছবি হিরো দ্য সুপারস্টার ২০১৪ সালের ২৯ জুলাই মুক্তি পায়। ছবিটিতে শাকিব খানের নায়িকা ছিলেন অপু বিশ্বাস।




