270717

এবার ভিডিও কলে বিয়ে করলো মালয়েশিয়া প্রবাসী!

একসময় প্রবাসীদের সাথে মুঠোফোনে কবুল বলার মাধ্যমে বিয়ে হতো কনেদের। সেই দিন আর নেই। আধুনিকতার ছোঁয়ায় হোক আর বিয়েতে কবুল বলা একজন আর বউ হিসেবে অন্য কাউকে পাওয়ার তিক্ত অভিজ্ঞতা থেকেই হোক, এখন আর সেসব বিয়ে হয় না। তবে, একটা বিয়ে হলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে! ঘটনা সাতক্ষীরার।

বর মালয়েশিয়া প্রবাসী। আর নববধু সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরে আসিয়া খাতুন (৩৪)। তার বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ভিডিও কলের মাধ্যমে। ছেলে পক্ষের পরিবার ও আত্মীয়-স্বজনসহ ২২ জনের বর যাত্রীর বহর নিয়ে মেয়ের বাড়িতে আসে, এরপরই পাত্র ভিডিওকলের মাধ্যমে কনেকে দেখে কবুল বলে, আর কনেও বরকে দেখে কবুল বলে! হয়ে যায় বিয়ে।

জানা যায়, বর সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মইনুর গোলদার (৩৯)। বধু কলারোয়া সদরের মৃত. শুকুর আলীর মেয়ে আসিয়া খাতুন। উভয় পরিবারের সম্মতিক্রমে শুক্রবার দুপুরে সম্পন্ন হয়েছে এই বিয়ে।

খেশরা ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বরযাত্রী এস.এম লিয়াকত হোসেন জানান, উভয় পরিবারের সম্মতিক্রমে বিয়েটা হয়েছে। ভিডিও কলের মাধ্যমে বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়। ছেলে দীর্ঘ ২৫ বছর ধরে মালয়েশিয়াতে থাকে। সেখানেই স্থায়ীভাবে বসবাস করবে। উভয় পরিবারের আলোচনার মাধ্যমে বিয়ের দিন আগে থেকেই ধার্য করা। বিয়ে বাড়িতে গিয়ে ছেলের বাবা মেয়ের হাতে আংটি পরিয়ে বিয়ের কার্যক্রম শুরু করেন।

তিনি আরও বলেন, ছেলে তার স্ত্রীকে কয়েক মাসের মধ্যে মালয়েশিয়াতে নিয়ে যাবে এমন কথা হয়েছে। নববধু আজ শনিবার সকালে তার শ্বশুর বাড়িতে গেছে। বিয়ের সময় মেয়ে পক্ষের আত্মীয়-স্বজনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত