হত্যা নয়, ইজিবাইকে ওড়না পেঁচিয়ে মৃত্যু মুক্তার
গোপালগঞ্জ শহরে ইজিবাইকের মটরে ওড়না পেঁচিয়ে মুক্তা খানম (২৫) নামে একজন গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জ শহরতলীর কারারগাতী গ্রামের বাস চালক রানা শেখের স্ত্রী মুক্তা খানম বিকালে বাড়ি থেকে শহরে আসার পথে তার গলায় থাকা ওড়না অসাবধানতাবশত ইজিবাইকের মটরে পেঁচিয়ে যায়। পরে ইজিবাইকের চালক মুক্তা খানমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে মুক্তা খানম মারা যাবার পর তাকে হত্যা করা হয়েছে সন্দেহে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) তার স্বামীসহ ৩ জনকে আটক করে পুলিশ। নিহত গৃহবধূ মুক্তা বেগম কারারগাতি গ্রামের রানা শেখের স্ত্রী। রানা শেখ একজন বাস চালক। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে।




