270144

মামলা করবেন সানাই!

বিনোদন প্রতিবেদক: বর্তমান শোবিজ অঙ্গনের সবচেয়ে আলোচিত-সমালোচিত নাম সানাই মাহবুব সুপ্রভা। বেশ আগে থেকেই নানা কারণে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। সম্প্রতি সাবেক মন্ত্রীর সাথে বাগদান নিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন তিনি।বাগদানের বিষয়টি নিয়ে কিছু দিন আগে সানাই বাংলাদেশ জার্নালকে বলেন, ‘সাবেক এক মন্ত্রীর সঙ্গে আমার বাগদান সম্পন্ন হয়েছে। তবে নামটা এখন বলতে চাচ্ছি না। তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক দীর্ঘ এক বছর ধরে।’

সানাইয়ের বাগদানের বিষয়টি জানাজানি হলো দেশের বিভিন্ন গণমাধ্যমে চলে তাকে নিয়ে নানা লিখা লিখি। রহস্য বাড়তে থাকে কার সঙ্গে বাগদান হলো সানাইয়ের। কখনো উঠে আসে সাবেক প্রতিমন্ত্রী রাঙ্গা নাম আবার কখনো বা সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের নাম।বিষয় গুলো নিয়ে বেশ বিরক্ত সানাই। শুক্রবার বিকেলে বাংলাদেশ জার্নালের সাথে কথা হলে সানাই বলেন,‘ আমি আর পারছি না। যার যা ইচ্ছে ইলখে দিচ্ছে আমার কোন মন্তব্য ছাড়াই। আবার অনেকেই আছে যারা আমাকে কল করে বলছে তাদের কাছে ন্নাকি কাবিনামাও আছে। আমি বুঝলাম না আমি তো ভাই এখনো বিয়েই করিনি। কাবিননামা কোথায় পেলেন আপনারা?’

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের প্রসঙ্গ টেনে সানাই বলেন, ‘অনেক পত্রিকায় দেখছি সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। আরে ভাই আগে সত্যটা জানেন, আমার মন্তব্য নেন। মিথ্যা নিউজ করে কেনো মানুষকে বিভ্যান্ত করছেন। তাছাড়া আরিফ খান জয়ে আমাদের ক্রীড়া উপমন্ত্রী ছিলেন এই হিসেবেই আমি উনাকে চিনি। এর বেশি উনার সম্পর্কে কিছুই জানি না। জীবনে উনার সঙ্গে দেখাও হয়নি।’বেশ বিরক্ত হয়েই সানাই বলেন, ‘কেনো আমাকে আর আমার সাথে সম্মানীত ব্যক্তিদের নিয়ে ভূয়া নিউজ করে তাদের ছোট করছেন। এভাবে চলতে থাকলে আমি সেই সব পত্রিকা বা পোর্টালের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হবো। ’

কিছুদিন আগে ইন্টারনেটে অপেশাদার এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয়। পররবর্তীতে সানাই তার ভুল বুঝতে পেরে ক্ষমা চান সবার কাছে।

ad

পাঠকের মতামত