270175

পাকিস্তানে জঙ্গি বিমান বিধ্বস্ত ও পাইলট আটক, ভারতীয় বিমান বাহিনীতে পরিবর্তন

পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতীয় বিমান বাহিনীর দুটি জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়া ও একজন পাইলট আটক হওয়ার পর ভারতীয় বিমান বাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী, ভারতীয় বিমান বাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের প্রধান পদে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার ওই পদে এয়ার মার্শাল সি হরিকুমারের বদলে ইস্টার্ন এয়ার কমান্ড চিফ এয়ার মার্শাল রঘুনাথ নামবিয়ারকে দায়িত্ব দেয়া হয়েছে।
গত বুধবার পাকিস্তান বাহিনী দারুণ দক্ষতায় ভারতীয় বিমান বাহিনীর দুটি জঙ্গি বিমানকে গুলি করে ভূপাতিত করা ও একজন পাইলটকে গ্রেফতার করার পর এই পরিবর্তন আনা হলো।

ভারতীয় বিমান বাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের সদরদফতর নয়া দিল্লিতে। এখান থেকে উত্তরে রাজস্থানের বিকানের থেকে সিয়াচেন গ্লাসিয়ার পর্যন্ত ভারতীয় আকাশসীমার প্রায় ৪০ ভাগ নিয়ন্ত্রণ করা হয়। হরিকুমারকে ২০১৭ সালের জানুয়ারি মাসে নিয়োগ করা হয়েছিল। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এয়ার মার্শাল হরিকুমার অবসর গ্রহণ করেছেন।

ad

পাঠকের মতামত