269828

কাতারে বেড়েছে বাংলাদেশি সবজির চাহিদা (ভিডিও)

সৌদি আরব ও মিত্র আরব দেশগুলো থেকে সব ধরনের শাক-সবজি ও কাঁচামাল আমদানি করতো কাতার। কিন্তু জঙ্গিবাদে মদদ দেয়ার অভিযোগে দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ায় কাতারে বাংলাদেশি সবজির চাহিদা ব্যাপক হারে বেড়েছে। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, দেশ থেকে সবজি নিয়ে আসার মত তেমন কোন উদ্যোক্তা গড়ে ওঠেনি কাতারে।কাতারের মার্কেটগুলোতে বাংলাদেশি তরতাজা পটল, কাঁকরোল, বরবটি, করলা, চিচিঙ্গা, কচুর লতি, লম্বা বেগুন, লেবু, আলু, কাঁচা মরিচসহ বিভিন্ন সবজি দেখলে ক্রেতারা এমনিতে আকৃষ্ট হয়ে যায়, ভিনদেশি সবজির চেয়ে বাংলাদেশি সবজি স্বাদে ও মানে সেরা বলে জানালেন বাংলাদেশিরা।

বাংলাদেশ থেকে আরো সহজে কাঁচামাল পাঠানোর জন্য বাংলাদেশ সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান, প্রবাসী বাংলাদেশি সবজি ব্যবসায়ীরা। কাতার প্রবাসী ব্যবসায়ী মীর আবুল হোসেন বলেন, ‘বাংলাদেশি সবজির যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে। ঠিকমত যদি সবজি পাই তাহলে সরবরাহ ভালো করতে পারবো।’ কাতার প্রবাসী ব্যবসায়ী জি এম শিমুল বলেন, ‘বাংলাদেশি সবজির দাম কমানোর দিকটা যেনো সরকার একটু নজর দেয়।’

কাতারে পাঁচ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করলে ও সবজি ব্যবসায়ী হিসেবে তেমন কোন উদ্যোক্তা গড়ে ওঠেনি বলে জানালেন সবজি ব্যবসায়ী মাসুদ রানা। সপ্তাহে পাঁচ দিন কাতার এয়ারওয়েজ ও বাংলাদেশ বিমানে প্রতিদিন গড়ে পাঁচ হাজার কেজি সবজি ও কাঁচামাল বাংলাদেশ থেকে আসে। উৎস: সময় টিভি।

ad

পাঠকের মতামত