269870

সৌদি দূতাবাসে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি প্রবাসীদের

ডেস্ক রিপোর্ট।। প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিতে দূতাবাসে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে ঢাকা মেডিকেল সেন্টারের সভাকক্ষে এক আলোচনা সভায় এই দাবি জানান তারা।

তারা বলেন, বৈধপথে ভিসা পাসপোর্টে এসে সৌদিতে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীর সংখ্যা দিন দিন বাড়ছে। আকামাবিহীন প্রবাসীরা ক্লিনিক কিংবা হাসপাতালে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। অসহায় এসব প্রবাসী রোগে শোকে এবং দুর্ঘটনায় আহত হয়ে বিনা চিকিৎসায় মারা যান। পরে তাদের লাশ মাসের পর মাস কিংবা বছরের পর বছর হিমাগারে পড়ে থাকে। তাই তাদের জীবদ্দশায় চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে দূতাবাসে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ জরুরি।

ad

পাঠকের মতামত