270279

শোয়েবের পাকিস্তান জিন্দাবাদের পর সানিয়ার ‘হিন্দুস্তান জিন্দাবাদ’

স্পোর্টস ডেস্ক : তিনি ভারতের মেয়ে হলেও পাকিস্তানের পুত্রবধু৷ সুতরাং ভারত-পাক রাজনৈতিক অস্থিরতায় তাঁর মন্তব্য অত্যন্ত তাৎপর্য৷তিনি ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা৷ ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের দেশের ফেরার আগে তাঁকে হিরো বলে সম্বোধন করলেন সানিয়া৷

অন্যদিকে তাঁর স্বামী পাক ক্রিকেটার শোয়েব মালিক যখন পাকিস্তান জিন্দাবাদ বলে টুইট করছেন, তখন সানিয়া টুইট করেছেন হিন্দুস্তান জিন্দাবাদ বলে। আর টেনিস সুন্দরীর এই টুইট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ভারতীয়রা৷ টুইটে সানিয়া মির্জা বলেন, স্বাগতম উইং কমান্ডার অভিনন্দন। তুমি আমাদের সত্যিকারের নায়ক। দেশ তোমাকে সালাম জানায়। এবং তোমার সাহস ও সততার সম্মান জানায়। হিন্দুস্তান জিন্দাবাদ।

ad

পাঠকের মতামত