270147

রামগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সুরাইয়া

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন রামগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার শিউলী। মনোনয়ন পত্র বৈধ হওয়ায় এবং ওই পদে কোনো প্রার্থী না থাকায় তিনি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কমিশনার।

বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কমিশনের অফিস কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর সুরাইয়া আক্তার শিউলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটানিং কর্মকর্তা সাইদুল ইসলাম। উপজেলা নির্বাচন কমিশনার ও সহকারী রিটানিং কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এই পদে সুরাইয়া আক্তার শিউলির মনোনয়ন বৈধ হওয়ায় তাকে বিজয়ী ধরে নেয়া যেতে পারে।

ad

পাঠকের মতামত