270088

‘ভোটের আগে যুদ্ধ হবে আমাকে বিজেপি জানিয়ে ছিল দু’বছর আগে’

গত ১৪-ই ফেব্রুয়ারি জঙ্গি হামলার ফলে প্রাণ হারায় ভারতের ৪০-এর বেশি সেনা জওয়ান। তারই জেরে ভারতীয় বায়ু সেনা পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে বোমা ফেলে আসে পাকিস্তানের মাটিতে, ধ্বংস হয়ে যায় যে জইশ-এ-মহম্মদের জঙ্গি ঘাঁটি। মারা যায় ৩০০ জন জঙ্গি। এরপর দুই দেশের মধ্যে শুরু হয় আকাশ পথে উত্তর দেওয়ার পালা। তার জেরেই ধ্বংস হয় MiG 21, যাতে ছিলেন অভিনন্দন।

ভারতে যখন যুদ্ধ যুদ্ধ আবহাওয়া চলছে শেষ কয়েকদিন ধরে৷ এর মধ্যেই অন্ধ্রের রাজনৈতিক দল জনতা সেনার প্রধান পবন কল্যান বিজেপির বিরুদ্ধে বোমা ফাটালেন৷ কাডাপ্পা জালায় প্রচারের সময় এই অভিনেতা টার্ন নেতা বলেন, ‘দু’বছর আগেই আমাকে বিজেপির তরফে বলা হয়েছিল যুদ্ধ লাগতে চলেছে৷ এটার থেকেই আমাদের বোঝা উচিৎ দেশ কী অবস্থায় রয়েছে৷’ এই জনতা সেনা দল একসময় অন্ধ্রে বিজেপির সহযোগী ছিল৷

পবন কল্যান দক্ষিণের বিখ্যাত অভিনেতা চিরঞ্জীবীর সম্পর্কে দাদা হন৷ পুলওয়ার হামলা এবং তারপর দেশে যুদ্ধের আবহাওয়ার সমালোচনা করে পবনের বক্তব্য যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়৷ এতে দু’দেশেরই প্রচুর ক্ষয়ক্ষতি হয়৷ এরপরই দেশপ্রেম নিয়ে বিজেপির সমালোচনা করে তিনি বলেন, ‘দেশপ্রেম বিজেপির একার সম্পত্তি নয়৷ আমরা ওদের থেকে ১০ গুণ বেশি দেশপ্রেমী৷’

পাশাপাশি দেশের অবস্থার কথা মাথায় রেখে মুখ খুলেছেন অভিনেতা চীরঞ্জীবীও৷ নিজের দলের সমর্থকদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা বলার পাশাপাশি তিনি জানান, ‘মুসলিমদের কারও কাছে দেশপ্রেম প্রমাণের দরকার নেই৷ আমি জানি না পাকিস্তানে হিন্দুদের কী অবস্থা৷ কিন্তু ভারত মুসলিমদের হৃদয়ে রাখে৷ এই দেশ আজাহারউদ্দিনকে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বানিয়েছে আবার এপিজে আবদুল কালাম-কে দেশের রাষ্ট্রপতি৷’

ad

পাঠকের মতামত