270067

ওড়ার সময় ফেটে গেলো বাংলাদেশ বিমানের চাকা, জরুরি অবতরণ

ঢাকা-সিলেট রুটের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের সময় চাকা ফেটে যাওয়ায় শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে।শুক্রবার বিকাল ৪টার দিকে বিমানটি জরুরি অবতরণ করে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।বিমানের একটি সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, উড্ডয়নের সময় ঢাকা-সিলেট রুটের বিমানটির চাকা ফেটে যায়। ফলে এটির জরুরি অবতরণ করানো হয়। ‘বিমানের ৬৬ জন যাত্রীর সবাই নিরাপদে আছেন। এছাড়া চাকা পরিবর্তন জন্য বিমানটি হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হচ্ছে।’

ad

পাঠকের মতামত