270073

ম্যাশ ভাইয়ার এই ব্র্যান্ড খুবই আরামদায়ক এবং স্টাইলিশ: তাসকিন

জাতীয় দলের সতীর্থ ও ছোট ভাই সমতুল্য তাসকিনের জন্য উপহার পাঠিয়েছেন মাশরাফি। অধিনায়কের দেওয়া উপহার পেয়ে যারপরনাই খুশি তাসকিন। সেই খুশির জানান দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করেন তাসকিন। ছবিতে দেখা যায়, কালো রঙের একটি টি-শার্ট গায়ে জড়িয়ে আছেন জাতীয় দলের এই গতিতারকা। তার টি-শার্টের সামনেই লেখা ম্যাশ। এ সময় তার বাম হাতে ম্যাশ ব্র্যান্ডের একটি প্যাকিং ব্যাগও দেখা যায়।

ছবির ক্যাপশনে তাসকিন বলেন, ‘এই চমৎকার উপহার পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। ম্যাশ ভাইয়ার এই ব্র্যান্ড খুবই আরামদায়ক এবং স্টাইলিশ।’

ad

পাঠকের মতামত