269985

আটক দুইজনকে নিয়ে অভিযানে গিয়েছিল পুলিশ

টেকনাফ প্রতিনিধি :: কক্সবাজারের টেকনাফে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- নজির আহমদ (৩৪) ও গিয়াস উদ্দিন (৩৫), টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়ার কালা মিয়ার পুত্র আব্দুস শুক্কুর (৪৩)। ও এক জনের পরিচয় এখনও জানা যায়নি।শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ বেটালিয়ন ২ বিজিবি লে. কর্নেল আছাদুদ জামান। নিহতরা সবাই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে বিজিবি ও পুলিশ।

জানা গেছে, শুক্রবার ভোর ৩টার দিকে টেকনাফ থানা পুলিশের হাতে আটক ইয়াবা কারবারী ও সন্ত্রাসী পৌর এলাকার চৌধুরী পাড়ার আব্দুল জলিলের পুত্র নজির আহমদ ডাকাত ও হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ার হাজী মোহাম্মদ জাকারিয়ার পুত্র গিয়াস উদ্দিনকে নিয়ে পুলিশের একটি দল বটতলী সংলগ্ন নাফনদীর স্লইচ গেট এলাকায় অভিযান যায়। এ সময় মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এতে টেকনাফ থানার এসআই সুজিত চন্দ্র দে, এএসআই খায়রুল, কনস্টেবল এরশাদুল ও হেলাল উদ্দিন আহত হয়। পুলিশ আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করলে নজির ও গিয়াস গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে ৬ হাজার ইয়াবা, তিনটি দেশীয় অস্ত্র, ৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এদিকে একই উপজেলার হ্নীলা নয়াপাড়া এলাকায় দু’দলের মধ্যে গোলাগুলিতে দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।সূত্র: সময়ের কণ্ঠস্বর

ad

পাঠকের মতামত