269469

পাকিস্তান সেনারা শত্রু মোকাবেলা করতে জানে: শহীদ আফ্রিদি

আন্তর্জাতিক ডেস্ক: পুলওয়ামায় হামলার জেরে পারমানবিক শক্তিধর দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। গত দুই দিনে বেশ কয়েকটি হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের অভিব্যক্তি ব্যক্ত করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি।এক টুইটবার্তায় তিনি লেখেন, পাকিস্তানের সেনাবাহিনী জানে কীভাবে শত্রু মোকাবেলা করতে হয়। পাকিস্তান একটি শান্তিপূর্ণ প্রেমময় জাতি। আমাদের প্রধানমন্ত্রী ইমরান খানও যুদ্ধ চান না। দুই দেশের সঙ্গে সংলাপেই সমাধান সম্ভব।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওপর আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ৪০ জনের বেশি জওয়ান নিহত হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করে। এরপরই প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তজনা ছড়িয়ে পড়ে।

ad

পাঠকের মতামত