269365

সৌদি থেকে নির্যাতনের শিকার হয়ে ফিরলো আরও ৯০ নারী শ্রমিক

নিউজ ডেস্ক।। নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ৯০ নারী শ্রমিক। বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সৌদি ফেরত নারী শ্রমিকদের অভিযোগ, তাদের চুক্তি অনুযায়ী বেতন দেওয়া হতো না। করা হতো নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন। এ কারণেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন তারা।

সৌদি আরব থেকে বৃহস্পতিবার আরো নারী শ্রমিক দেশে ফিরবেন বলে জানা গেছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত সৌদি থেকে চার শতাধিক নারী শ্রমিক দেশে ফিরলেন। একই ফ্লাইটে দেশে ফিরেছেন বিভিন্ন অপরাধে জেলে থাকা পুরুষ শ্রমিকরাও। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত