বিএনপির ৪ নেতা বহিষ্কার
দলের সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির ৪ জন নেতাকে বহিষ্কার করেছে দলটি। বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাফতুন আহমেদ খান রুবেল, মাগুরা জেলা বিএনপির সদস্য জাহাঙ্গির আলম খান বাচ্চু, সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলা বিএনপির সদস্য মাহফুজা খাতুন এবং দলের প্রাথমিক সদস্য মেজর (অব.) আবদুল্লা আল মামুনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।




