269275

প্রশংসিত শুভ-মিমের ‘সাপলুডু’র ট্রেলার

নিউজ ডেস্ক।। শুরু থেকেই ‘সাপলুডু’ ছবির শুটিংয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করে এসেছেন ছবির নির্মাতা গোলাম সোহরাব দোদুল। এমনকি ছবির চুক্তিপত্রেই নির্মাতা লিখে নিয়েছিলেন, এই সিনেমার ছবি বা ভিডিও পরিচালকের অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না। অবশেষে গতকাল অনলাইনে প্রকাশ হয়েছে ‘সাপলুডু’ ছবির প্রথম ট্রেলার। ১ মিনিট ৩১ সেকেন্ডের এই ভিডিওটি এরই মধ্যে চলচ্চিত্রপ্রেমীদের কাছে দারুণ প্রশংসিত হয়েছে। ট্রেলারে শুভ, মিম, তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, সুষমাসহ অনেকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। টানটান উত্তেজনায় ভরপুর এর প্রতিটি দৃশ্য রহস্যের জন্ম দিয়েছে।

‘সাপলুডু’ ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। অ্যাকশন থ্রিলার ধাঁচের এই ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, সুষমা সরকার, মারজুক রাসেল, শাহেদ আলীসহ অনেকেই। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

https://www.facebook.com/watch/?v=1761011454044052

 

ad

পাঠকের মতামত