পাকিস্তান মেজরের এই প্রশ্ন, আপনার মিশন কী ছিল: উত্তরে যা ফাস করলেন ভারতীয় পাইলট
পাকিস্তানের হাতে আটক ভারতীয় যুদ্ধবিমানের পাইলট উইং কমান্ডার অভিনন্দনের আরেকটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির সংবাদ মাধ্যম দ্য ডনের অনলাইন সংস্করণে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে।এর আগে বুধবার তার একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল যেখানে তাকে দেখা গেছে চোখ বাধা অবস্থায় এবং বিধ্বস্ত চেহারায়। তবে দ্বিতীয় ভিডিওতে দেখা গেছে তাকে বেশ চাঙ্গা মেজাজে। যেখানে তিনি চা খেতে খেতে কথা বলেছেন ভিডিওতে। ভিডিওটিতে এক পাকিস্তানি মেজরের সাথে কথা বলেছেন তিনি।
বুধভার সকালে ভারতীয় মিগ-২১ বিমান ভূপাতিত করার পর আহত অবস্থায় তাকে গ্রেফতার করে পাকিস্তান। তবে তার আঘাত গুরুত্বর ছিলো না। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ভিডিওটি ধারণা করা হয়েছে।বিমান বিধ্বস্ত হওয়ার পর আজাদ কাশ্মিরের স্থানীয় বাসিন্দারা প্রথমে তাকে উদ্ধার করেন। দ্রুত পুলিশ ও সেনা সদস্যরা এসে ক্ষুব্ধ নাগরিকদের হাত থেকে তাকে রক্ষা করে।ভিডিওতে অভিনন্দন বলেন, ‘আমি এই বক্তব্য আমার রেকর্ডে রাখবো। দেশে ফিরে যাওয়ার পরও এখন যে কথা বলছি তা থেকে সড়ে আসবো না। পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা আমাকে সুন্দরভাবে দেখভাল করছে’।
তিনি বলেন, ‘যে ক্যাপ্টেন আমাকে ক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করেছেন এবং পরবর্তীতে যে সেনা ইউনিটের কাছে আমাকে আনা হয়েছে সবাই সুন্দর ব্যবহার করেছণ। আমি আমার সেনাবাহিনীর কাছে যেমন ব্যবহার চাই, তেমন আচরণই পাচ্ছি এখানেও। পাকিস্তানি সেনাবাহিনীর আচরণে আমি মুগ্ধ’।ভিডিওর এক পর্যায়ে ভিডিও ধারণকারী তাকে প্রশ্ন করেন, ‘ভারতের কোথায় আপনার বাড়ি?’ জবাবে অভিনন্দন বলেন, আমি কি তা আপনাকে বলতে পারি? আমি দুঃখিত মেজর, আমার বাড়ি দক্ষিণাঞ্চলে’।
আপনি কি বিবাহিত? উত্তরে তিনি বলেন, হ্যাঁ আমি বিবাহিত। পরের প্রশ্ন- চা আপনার পছন্দ হয়েছে মনে হচ্ছে? উত্তরে তিনি বলেন, চা সত্যিই দারুণ হয়েছে, আপনাকে ধন্যবাদ।এরপর প্রশ্ন করা হয়, আপনি কোন বিমান নিয়ে উড়েছিলেন? এর জবাবে ভারতীয় পাইলট বলেন, আমি দুঃখিত মেজর, আপনার এই প্রশ্নের জবাব দেয়ার অনুমতি আমার নেই। তবে আমি নিশ্চিত যে আপনি বিমানের ধ্বংসস্তুপ দেখেছেন।আপনার মিশন কী ছিল? এর জবাবেও তিনি বলেন, এই প্রশ্নের উত্তর দেয়ার অনুমতি তার নেই।
এদিকে টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে ডন জানিয়েছে, উইং কমান্ডার অভিনন্দন ভারতের ‘সূর্যকিরন অ্যাক্রোবেটিক টিম’র সদস্য, যার অর্থ তিনি একজন দক্ষ পাইলট। তারা বাবাও ছিলেন ভারতীয় সেনাবাহিনীর অফিসার। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তার দ্রুত ও নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন চেয়েছে।বুধবার ভোরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনীর বিমান। এই সময় পাকিস্তানের হামলায় ভূপাতিত হয় দুটি ভারতীয় বিমান। তারা দুইজন ভারতীয় পাইলটকেও আটকের দাবি জানিয়েছে। তাদেরই একজন উইং কমান্ডার অভিনন্দন। আরেক পাইলটকে চিকিৎসার জন্য হাসপাতলে নেয় হয়েছে বলে পাকিস্তানি মিডিয়ার খবর।
অন্য দিকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানি যুদ্ধবিমান ভারতের হামলা চালিয়েছে। এসময় তারা একটি পাকিস্তানি বিমান ভূপাতিত করেছে।আটক ভারতীয় পাইলটদের সম্মানের সাথে ফেরত পাঠানোর আহ্বান পাকিস্তানিদেরপাকিস্তান সেনাবহিনীর হাতে আটক ভারতীয় পাইলটদের অভিনন্দনের সাথে সম্মানজনক ব্যবহার ও তাকে যথাযথ মর্যাদায় ভারতের হাতে ফিরিয়ে দেয়ার জন্য অনুরোধ করছে পাকিস্তানী সাধারণ জনগণ ও দেশটির রাজনীতিবিদরা।
বুধবার ঐ পাইলটরা আটক হওয়ার পরপরই বিভিন্ন টুইট বার্তায় পাকিস্তানি রাজনীতিবিদ সহ পাকিস্তানের অনেকেই ভারতীয় এই পাইলটদের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করার পরামর্শ দেন।পাকিস্তানি লেখিকা ফতিমা ভুট্টু বলেন, অনুগ্রহ করে এটা মনে রাখুন যে পাকিস্তানীরা আটক ভারতীয় পাইলটদের সাথে মর্যাদাপূর্ণ ব্যবহার আশা করছে।পাকিস্তানি সাংবাদিক মনসুর আলি খান টুইট বার্তায় বলেন, আটককৃত ভারতীয় পাইলট ততটাই সম্মান আশা করে যতটা দায়িত্বরত একজন কর্মকর্তা হিসেবে মর্যাদা পান। আমরা একটি সাহসী ও সম্মানী জাতি।
আজ সকালে পাকিস্তান বিমান বাহিনীর এ্যাকশনে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান পাকিস্তানের অভ্যন্তরে ভূপাতিত হলে তার দুই পাইলটকে আটক করে পাকিস্তান সেনাবাহিনী। এর মধ্যে এক পাইলটকে তারা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাকিস্তান মিলিটারী হসপিটালে চিকিৎসার জন্য প্রেরণ করে। অন্য আরেক পাইলট অভিনন্দনকে তারা জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।পাকিস্তান সেনাবাহিনীর বরাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেখা যায় যে, সেখানে আটককৃত পাইলট অভিনন্দন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তাদের নিজের পরিচয় নিশ্চিত করছেন।
সেখানে অভিনন্দন বলেন ‘আমার নাম উইং কমান্ডার অভিনন্দন, আমার সার্ভিস নাম্বার ২৮৯৮১, আমি একজন ফ্লায়িং পাইলট, আমার ধর্ম হিন্দু। সরি স্যার এতটুকুই আমার বলার ছিল। আমি কি একটা তথ্য জানতে পারি? আমি কি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দি?’প্রকাশিত অন্য আরেকটি ভিডিওতে দেখা যায় পাইলট অভিনন্দন পাকিস্তান সেনাবাহিনীর হাত আটকের সময় উত্তেজিত কাশ্মিরি জনতা তাকে প্রহার করতে চাইলে সেনাবাহিনী উত্তেজিত জনতাকে সরিয়ে তাকে উদ্ধার করে।
অন্য আরেক ভিডিওতে দেখা যায় গুরুতর আহত অন্য এক পাইলটকে উদ্দেশ্য করে পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা বলছেন, ‘স্টে কাম স্যার, দে আর কামিং’। পরবর্তীতে সামরিক এ্যাম্বুলেন্সের মাধ্যমে ঐ পাইলটকে পাকিস্তানী সামরিক হাসপাতালে ভর্তি করা হয় বলে পাকিস্তান আইএসপিআর জানিয়েছে।




