269746

কাপড় কাচতে গিয়েই চোখ স্থির, এরপর ‘বিশ্বরেকর্ড’

আন্তর্জাতিক ডেস্ক : তার নিজের কথায়, এমন অভিজ্ঞতা মৃত্যুর কাছাকাছি। জামা-কাপড় কাচতে গিয়ে প্রথমে থমকে গিয়েছিলেন আমান্ডা ওয়াইজ। তার পরে প্রাণ বাঁচাতে যে দৌড় তিনি দেন, তাতে বিশ্বরেকর্ড হওয়ার কথা।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা আমান্ডা রবিবার সকালে জামা-কাপড় কাচতে গিয়ে তার ওয়াশিং মেশিনের ড্রায়ারে মূর্তিমান বিভীষিকা দেখে থমকে যান। তিনি দেখেন, সেখানে বিরাজ করছে এক ভয়ানকদর্শন সাপ। তার পরে যা ঘটার, তা-ই ঘটে। হাঁউমাঁউখাঁউ করে দৌড় লাগান আমান্ডা। এমনই গতি ছিল সেই দৌড়ের যে, তাতে বিশ্বরেকর্ড হয়ে যাওয়ার কথা— মত আমান্ডার।

ad

পাঠকের মতামত