269520

আলোচনায় রাজি ইমরান, মোদির না

পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে ফেরাতে নয়াদিল্লি সঙ্গে আলোচনায় বসতে রাজি ইসলামাবাদ।স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে এ কথা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।পাকিস্তানের জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের সঙ্গে সংঘাত বাড়ানোর অভিপ্রায় নেই তাদের। তাই নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন ইমরান খান। ভারতের সঙ্গে সন্ত্রাস নিয়েও আলোচনায় তাদের আপত্তি নেই বলে জানান তিনি।

তবে আটক পাইলটকে ফেরাতে পাকিস্তানের সঙ্গে কোনোরকম আলোচনায় বসতে রাজি নন মোদি। বরং আটক পাইলট অভিনন্দনের নিঃশর্ত মুক্তি দাবি করেছে ভারত। সূত্র: আনন্দবাজার

ad

পাঠকের মতামত