পাকিস্তানে আটক দুই ভারতীয় বৈমানিকের একজন উইংকমাণ্ডার (ভিডিও)
নিউজ ডেস্ক।। ভারতীয় বিমান বাহিনীর বিমান ভূপাতিত করার পর দুজন পাইলটকে আটক করে পাকিস্তান। তারপর এদের চোখ বেঁধে ফেলা হয়। ব্রিটিশ মিডিয়া মিরর এ খবর দিয়ে বলছে, একটি ভিডিওতে একজন ভারতীয় বৈমানিক ক্যামেরার সামনে নিজেকে উইং কমান্ডার আবহিনান্দম বলে পরিচয় দিয়ে বলেন, আমি ভারতীয় বিমানবাহিনীর একজন কর্মকর্তা। আমার সার্ভিস নম্বর হচ্ছে ২৭৯৮১। এ ভিডিও টুইটার ও পাকিস্তানের বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হয়।
এদিকে ভারতের পক্ষ থেকে একটি পাকিস্তানি জঙ্গি বিমান ভূপাতিত করার দাবি করে বলা হয় তাদের একটি মিগ-২১ বাইসন প্লেন খোয়া গেছে। এবং বৈমানিকও নিখোঁজ রয়েছে। ভারতীয় মুখপাত্র রাভিশ কুমার নিশ্চিত করেন তাদের একজন বৈমানিক ও একটি মিগ-২১ বিমান নিখোঁজ হয়েছে। কিন্তু পাকিস্তানের তরফ থেকে দুইজন ভারীয় বৈমানিককে আটকের দাবি করা হয়।
https://www.youtube.com/watch?v=B0PXq-2pwZI




