269266

ঢাকায় যেসব রুটে নির্বাচনের দিন গাড়ি চলবে

নিউজ ডেস্ক।।ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি)। এদিন রাজধানীর বিভিন্ন রুটে গাড়ি চলার ওপর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত অপ্রয়োজনে ব্যক্তিগত গাড়ি চলবে না। তবে প্রধান সড়কে যানবাহন চলতে পারবে। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাওয়ার ক্ষেত্রে প্রবেশপত্র দেখিয়ে গাড়ি ব্যবহার করতে পারবে। এছাড়া জরুরি কাজে ব্যবহৃত গাড়ি চলাচল করতে পারবে। এছাড়া মহানগর থেকে বের হওয়ার জন্য যাত্রাবাড়ী থেকে উত্তরা পর্যন্ত সড়কটি খোলা থাকবে।

তবে গাড়ি চলাচলের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবে। কোন গাড়ি যেতে পারবে আর কোনটি যেতে পারবে না গন্তব্যের ওপর নির্ভর করবে। অপ্রয়োজনে বা হামেশা কেউ গাড়ি ব্যবহার করতে পারবে না। হাসপাতালে গমন, অ্যাম্বুলেন্স ব্যবহার, বিমানবন্দরে গমনের গাড়ি চলতে পারবে।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, ‘ঢাকা শহরে অনেক ইমার্জেন্সি বিষয় আছে। এয়ারপোর্টে একজন যাত্রী যাবেন, এজন্য কি বন্ধ থাকবে? অ্যাম্বুলেন্স যাবে, এক্সপোর্ট-ইমপোর্টের জিনিসগুলো যাবে—এ রকম জিনিসগুলো বিবেচনা করে পুলিশকে নির্দেশনা দেওয়া আছে, যাতে এভাবে নিয়ন্ত্রিত হয়। ব্যাপকভাবে সব বন্ধ করে দেওয়া হয়নি।’ বাস চলতে পারবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেইন রোডে চলবে।’

প্রচুর ব্যক্তিগত গাড়ি আছে, এগুলো চলাচলের ওপর আপনার নির্দেশনা কী—এই প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘না, ব্যক্তিগত গাড়ি নির্ধারিত কোনো কাজ ছাড়া চলাচল করতে পারবে না। ঘোরাফেরা করার জন্য তো আর চলবে না। এটা নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই। এই ঢাকা শহরে তো অনেক ধরনের ইমার্জেন্সি বিষয় থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা থাকবেন, তারা এগুলো বুঝবেন।’

ad

পাঠকের মতামত