268997

চম্পার মেয়ে হিমি

বিনোদন ডেস্ক।। অভিনেত্রী চম্পা দীর্ঘদিন ধরেই ঢাকাই সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। তবে এখন চলচ্চিত্রে তেমন একটা দেখা যায় না তাকে। মাঝে মধ্যে অভিনয় করেন নাটক-টেলিছবিতে। সম্প্রতি তিনি একটি নাটকে অভিনয় করলেন। নাম ‘হারিয়ে যাওয়া সময়ের কথা’। নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ ফয়সাল। এ নাটকে তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। উল্লেখ্য, প্রথমবারের মতো চম্পার সঙ্গে অভিনয় করলেন তিনি।

ad

পাঠকের মতামত