269211

আবারো মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, আটক ৩০৯

ডেস্ক রিপোর্ট।। মালয়েশিয়ার প্রাণকেন্দ্র কুয়ালালামপুরে ব্যাপক অভিযান চালিয়েছে অভিবাসন বিভাগ। অভিযানে বৈধ আর অবৈধ সব মিলিয়ে আটক করা হয়েছে বাংলাদেশিসহ ৩০৯ জনকে। বিগত দিনে অভিবাসী শ্রমিকদের আটক করে যাচাই-বাছাই করে বৈধ অভিবাসীদের ছেড়ে দেওয়া হলেও এবার সবাইকে পুলিশ এবং ইমিগ্ৰেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার ২৭ ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে পুডু বাস টার্মিনাল ও মাইডিন মার্কেট এর আশেপাশে ব্যাপক তল্লাশি শুরু করে ১৭৫ জনের অভিবাসন বিভাগ। এসময় আটক করা হয় ২৯০ জন পুরুষ ও ১৯ জন নারীকে। আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশী আছে তা এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

কুয়ালালামপুরের পুলিশ প্রধান দাতুক সেরি মাজলান লাজিম স্থানীয় সাংবাদিকদের জানান, আটককৃত সবাইকে যাচাই বাছাইয়ের জন্য জিজ্ঞাং,দ্যাং ওয়ানগি থানায় এবং চেরাচ ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় পুলিশ প্রধান আরো বলেন, আমরা প্রত্যেকের ভ্রমণ দলিল, পাসপোর্ট ওয়ার্ক পারমিট সহ পুঙ্খানুপুঙ্খ চেক করব।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরকে অপরাধ মুক্ত নিশ্চিত এবং কারোর বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা আছে কিনা তা চেক করে দেখা হবে। এসময় পুলিশ ও ইমিগ্রেশন এর অভিযানে ব্যাপক গোটা এলাকা ফাঁকা হয়ে যায়। অনেক বৈধ অভিবাসী দ্রুত স্থান ত্যাগ করে। আবার কেউ কেউ দেখতে এসে ও গ্রেপ্তার হয়েছেন।

ad

পাঠকের মতামত